Bengal Media

"Your Voice, Your News"

গভীর রাতের অভিযানে বড় সাফল্য রানীগঞ্জ থানার, আটক পাচারকারীদের গাড়ি


নিজস্ব সংবাদদাতা, রানীগঞ্জ -:
রানীগঞ্জে ফের বড়সড় সাফল্য পুলিশের। শুক্রবার গভীর রাতে রানীগঞ্জ থানার অন্তর্গত এনএসবি রোড এলাকায় গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি চারচাকা গাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল রানীগঞ্জ থানার পুলিশ। উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ আনুমানিক ১ কুইন্টাল ৬৭ কিলোগ্রাম বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্রে খবর, গভীর রাতে সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকা একটি চারচাকা গাড়িতে তল্লাশি চালানো হয়। সেই সময় গাড়ির ভিতরে ছোট ছোট প্যাকেটে মজুত বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়। পরে সেগুলিকে ১৪টি বস্তায় ভরে বাজেয়াপ্ত করা হয়। পুলিশ গাড়িটিকেও আটক করেছে।
তদন্তে উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। উদ্ধার হওয়া গাড়িটিতে ঝাড়খণ্ডের নম্বর প্লেট লাগানো থাকলেও, গাড়ির ভিতর থেকে ওড়িশার একটি ভুয়ো নম্বর প্লেট উদ্ধার হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের সঙ্গে এই ঘটনার যোগ থাকতে পারে।
অভিযানের সময় গাড়ির চালক ও তার এক সঙ্গী অন্ধকারের সুযোগ নিয়ে পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে যায়। তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই গাড়ির চালক ও মালিকের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।
পুলিশের দাবি, উদ্ধার হওয়া গাঁজা কোথা থেকে আনা হচ্ছিল এবং কোথায় পাচারের পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। পুরো ঘটনার তদন্তে নেমেছে রানীগঞ্জ থানার বিশেষ দল।
এলাকাবাসীর মতে, সাম্প্রতিক সময়ে রানীগঞ্জ ও আশপাশ এলাকায় মাদক পাচারের ঘটনা বেড়ে চলেছে। পুলিশের এই বড়সড় অভিযানের ফলে একদিকে যেমন পাচারচক্রের বিরুদ্ধে কড়া বার্তা গেল, তেমনি এলাকায় নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
গভীর রাতের অভিযানে বড় সাফল্য রানীগঞ্জ থানার, আটক পাচারকারীদের গাড়ি গভীর রাতের অভিযানে বড় সাফল্য রানীগঞ্জ থানার, আটক পাচারকারীদের গাড়ি Reviewed by Bengal Media on May 17, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.